প্রশ্ন ও উত্তর
অভিভাবকদের সবচেয়ে বেশি জানতে চাওয়া প্রশ্নগুলোর উত্তর, এক জায়গায়।
ChapterSort কী? এটা কি অনলাইন কোর্স?
না। ChapterSort একটি লার্নিং প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, শেখা মানুষের স্বাভাবিক ক্ষমতা।
আমাদের লক্ষ্য, মানুষ যেন মুখস্থ না করে বুঝে শেখে, প্রশ্ন করতে শেখে আর নিজের সম্ভাবনা খুঁজে পায়। বিভিন্ন বিষয়ে, বিভিন্নভাবে মানুষকে শেখার পথ দেখানোর একটা দীর্ঘমেয়াদী যাত্রা এটি।
ChapterSort কি শুধু গণিতই শেখায়?
এখন আমরা শুরু করেছি গণিত দিয়ে, তবে ChapterSort শুধু গণিতের জন্য নয়। গণিত আমাদের প্রথম অধ্যায়।
অন্য বিষয়ে আমরা কাজ করতে চাই, তাড়াহুড়ো না করে, যত্ন নিয়ে।
প্রচলিত পড়ানো থেকে ChapterSort-এর শেখানো কোথায় আলাদা?
আমরা শুধু কী শিখতে হবে তা শেখাই না, কেন এবং কীভাবে তা বুঝতে হয়, সেটিও শেখাই। এখানে মুখস্থ করার চেয়ে বোঝা, ভুল এড়ানোর চেয়ে ভুল থেকে শেখা এবং তৈরি উত্তর দেওয়ার চেয়ে নিজে চিন্তা করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো করা নয়, বরং নিজের বোঝাপড়া ও চিন্তার ওপর শিক্ষার্থীর আত্মবিশ্বাস তৈরি করা।
Math with ChapterSort কী?
এটি ChapterSort-এর প্রথম শেখার প্রোগ্রাম: ৫ম থেকে ৮ম শ্রেণির জন্য, NCTB বাংলা মাধ্যম অনুযায়ী, অনলাইনে লাইভ ক্লাসে।
প্রোগ্রামের নেতৃত্বে আছেন চমক আপু (শাহরিন সুলতানা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, যিনি ১১ বছরের বেশি সময় ধরে বাচ্চাদের গণিত পড়িয়েছেন। তাঁর সঙ্গে ক্লাস নেন একটি শিক্ষক-দল, যেখানে আছেন অভিজ্ঞ শিক্ষক এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতিটি শিক্ষার্থীর শুরুর জায়গা আলাদা, তাই ব্যাচ তিনটি: ভিত্তি, স্পষ্ট ও দক্ষ। এগুলো মেধার স্তর নয়, শেখা কোথা থেকে শুরু হলে সুবিধা হবে তার পথ। অ্যাসেসমেন্টের পর কোন ব্যাচ থেকে শুরু করা ভালো, তা পরামর্শ আকারে জানানো হয়।
ক্লাস কীভাবে হয়? কী কী লাগবে?
ক্লাস হয় লাইভ, Google Meet-এ, আর পুরোটাই ইন্টারঅ্যাকটিভ। শিক্ষক ও শিক্ষার্থী প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারে।
ইন্টারনেট সংযোগ আর একটি স্মার্টফোন বা কম্পিউটারই যথেষ্ট, অন্য কোনো যন্ত্র লাগে না। ফোনেই ক্লাস করা যায়, ল্যাপটপে অভিজ্ঞতা আরও আরামদায়ক হতে পারে। ক্যামেরা বা মাইক চালু রাখা বাধ্যতামূলক নয়।
ক্লাসের বাইরে সন্তান কীভাবে শিখবে?
ভর্তির পর শিক্ষার্থী নিজের ড্যাশবোর্ড থেকে যেকোনো সময়, নিজের গতিতে কোর্সের পাঠগুলো দেখতে পারে। কোর্সে আছে পাঠ, ইন্টারঅ্যাকটিভ অনুশীলন আর কুইজ। কোনো পাঠ ভালো লাগলে "ফেভারিট", বুঝতে সমস্যা হলে "সাহায্য প্রয়োজন" চিহ্ন দিয়ে রাখা যায়।
ভর্তির আগেই শেখানোর ধরনটা দেখতে চাইলে "শিখুন"-এ যান। এটি সবার জন্য খোলা, বিনামূল্যের শেখার জায়গা, লগইন লাগে না।
গণিত DNA টেস্ট আর অ্যাসেসমেন্ট কী? এটা কি ভর্তি পরীক্ষা?
না, এগুলো ভর্তি পরীক্ষা নয়, পাস-ফেলও নেই। দুটোই বিনামূল্যে।
- গণিত DNA টেস্ট: অভিভাবকের জন্য ১০টি ছোট প্রশ্ন। ঠিক-ভুল উত্তর নেই। এ থেকে সন্তানের শেখার ধরন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়।
- অ্যাসেসমেন্ট: সন্তান নিজে কিছু গণিতের প্রশ্নের উত্তর দেয়। এতে দেখা যায় সে এখন কোথায় আছে আর কোথা থেকে শুরু করলে সুবিধা হবে।
ফলাফল কোনো নম্বর নয়, একটা প্রথম ছবি। ফলাফল যেমনই হোক, শুরু করার পথ খোলা থাকে।
ফি কত? কখন দিতে হয়?
কোর্সের মেয়াদ ৩ মাস। কোর্সের ফি নির্দিষ্ট, আর তা ভর্তির সময় একসঙ্গে একবারে দিতে হয়। এটি মাসিক ফি নয়।
ফি ব্যাচ অনুযায়ী আলাদা। অ্যাসেসমেন্টের পর ফলাফলের পাতায় ভর্তির আগেই ব্যাচগুলোর সময়সূচি ও ফি পাশাপাশি তুলনা করে দেখা যায়।
গণিত DNA টেস্ট, অ্যাসেসমেন্ট, "শিখুন" আর রেজিস্ট্রেশন বিনামূল্যে।
কোর্স পছন্দ না হলে কি টাকা ফেরত পাব?
হ্যাঁ। কোর্স কেনার ৭ দিনের মধ্যে অভিভাবক রিফান্ড চাইতে পারেন। কোর্সটি উপযুক্ত মনে না হলে কারণ জিজ্ঞেস না করেই আমরা টাকা ফেরত দেব, এবং ৭২ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করার চেষ্টা করব।
কীভাবে রিফান্ড চাইবেন, তা অভিভাবক ড্যাশবোর্ডের "সহায়তা ও প্রশ্নোত্তর" অংশে আছে।
কীভাবে শুরু করব? কোনো প্রশ্ন থাকলে কাকে জানাব?
শুরু করতে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। ধাপগুলো এমন:
- গণিত DNA টেস্ট দিন (বিনামূল্যে)।
- সন্তান অ্যাসেসমেন্ট দেবে (বিনামূল্যে)।
- ফলাফল দেখুন: প্রস্তাবিত ব্যাচ, সময়সূচি আর ফি।
- শিক্ষার্থীর ফলাফল পেজে পরবর্তী ব্যাচের তথ্য পাওয়া যাবে। সেখান থেকেই রেজিস্ট্রেশন করতে পারবেন।
- ভর্তি ও পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট যাচাই হলে ভর্তি নিশ্চিত হয়।
প্রশ্ন থাকলে WhatsApp-এ যেকোনো সময় মেসেজ করুন। ফোনে কথা ও অফিসের কাজ রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।