একটা সময় ছিল, যখন সাইকেল চালানো অসম্ভব মনে হতো।
জুতার ফিতা বাঁধাটাও।
আজ সেই অধ্যায় শেষ, মনেও পড়ে না।

পরের অধ্যায় শুরু এখানেই।

যেটা কঠিন লাগছে, সেটা তোমার দোষ না।
শুধু শেখাটা হয়নি তখনও।

একটা ছেলে সাইকেল চালাচ্ছে

একটা পরিচিত দৃশ্য

একই বাচ্চা, দুই রকম মুখ।

অংক খাতা খুললেই মুখটা কেমন শক্ত হয়ে যায়। “আমি পারি না” কথাটা মুখ থেকে সহজেই বেরিয়ে আসে।

অথচ এই বাচ্চাটাই মোবাইলে নতুন একটা গেম খুললেই, কারো সাহায্য ছাড়া লেভেল পার করে ফেলে। কার্টুনের প্রতিটা চরিত্রের নাম মনে রাখে। দাদির কাছে শোনা গল্প মাসখানেক পরেও হুবহু বলতে পারে।

তাহলে অংকে বা অন্য কোন বিষয়ে যে সমস্যাটা, সেটা কি সত্যিই বাচ্চার?

সরাসরি ক্লাসে অংক শেখানো হচ্ছে

একটা অন্যরকম বিশ্বাস

শেখা জ্ঞানে আটকায় না, আটকায় শুরুর সাহসে।

না। বাচ্চাটার কোনো সমস্যা নেই। শুধু গণিতের সঙ্গে তার প্রথম পরিচয়টা ঠিকভাবে হয়নি।

ছোটবেলা থেকে অনেকেই উত্তর মুখস্থ করতে শেখে, কিন্তু কেন উত্তরটা এমন হলো সেটা বোঝার সুযোগ পায় না। ধীরে ধীরে অংক তখন ভয়ের বিষয় হয়ে ওঠে।

সঠিক মানুষটা এখন আর দূরে থাকে না। শহর হোক বা গ্রাম, তার কাছে পৌঁছে যাওয়া যায়।

তোমার ভাষায় কথা বলা মানুষের কাছে লুকানোর কিছু থাকে না। কোথায় আটকাচ্ছে, সেটা বলতে আর ভয় লাগে না।

একটা জায়গা ঠিকমতো বোঝা গেলে, পরেরটা এমনিতেই সহজ হয়ে যায়। এটা একবারের সমাধান না। প্রতিদিন একটু একটু বাড়তে থাকা একটা অভ্যাস।

আমি নাঈম।

বছরের পর বছর অনেক বাচ্চাকে দেখেছি। একটা জিনিস বারবার সত্যি প্রমাণ হয়েছে, শেখা আটকায় জ্ঞানে না, আটকায় শুরুর জায়গায়।

এই বিশ্বাস থেকেই Chaptersort

Naime Munshi · Founder
আপনার সন্তান কি গণিতকে ভয় পায়, নাকি অন্য কিছু হচ্ছে?

প্রথম প্রমাণ · এখন চলছে

গণিত with চমক

এই বিশ্বাসটা এখন নিজের সন্তানের ওপর মিলিয়ে দেখার সময়। শুরুটা অংক দিয়ে, চমক আপুর হাত ধরে।

চমক আপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। দীর্ঘ ১১+ বছর গণিত পড়িয়েছেন বাচ্চাদের। এই বিষয়ে করেছেন অনেক ব্যক্তিগত গবেষণাও।

এখানে ভুল করাটাই স্বাভাবিক। ভুল থেকেই আসল শেখা শুরু হয়।

শ্রেণি
৫ম - ৮ম
মাধ্যম
NCTB বাংলা
ক্লাস
Online · Google Meet
গণিত DNA টেস্ট দিন