Math with ChapterSort
Class 5–8 · বাংলা মাধ্যম
চমক আপু ও তাঁর টিম ChapterSort-এর পদ্ধতি আর প্রযুক্তির সাহায্যে NCTB গণিতকে সহজ, স্পষ্ট আর বোধগম্য করে তোলেন।
এখানে ভুলকে লজ্জার বিষয় বলা হয় না। ভুলটাই শেখার শুরু।

শাহরিন সুলতানা (চমক)
একটা সহজ সত্যি
অষ্টম শ্রেণিতে এসে যে সমস্যা, তার শুরু হয়তো পঞ্চম বা ষষ্ঠ শ্রেণিতে।
একটি ধারণা অস্পষ্ট থেকে যায়। পরেরটি তার ওপর দাঁড়ায়। এভাবেই ছোট্ট ফাঁক একসময় বড় বাধা হয়ে ওঠে।
আপনার সন্তানের দোষ নয়।
অনেক সময়, শেখার পদ্ধতিই সেই ফাঁকটা ধরতে পারে না।
একটা ভুল বোঝাপড়া, চার বছরে
এটা একটা ধারণার চিত্র। প্রত্যেক শিক্ষার্থীর পথ একরকম হয় না।
ফাঁকটা খুঁজে পেলে, শেখার পথ আবার পরিষ্কার হয়।

আপনার সন্তান হয়তো এসব কথা মুখে বলে না। কিন্তু মনে মনে ভাবে:
"গণিত আমার জন্য না।"
"আমি চেষ্টা করি, কিন্তু বুঝি না।"
"পরীক্ষায় ভুল হয়, লজ্জা লাগে।"
এই কথাটা অনেকেই মনে মনে ভাবে। কেউ বলতে পারে না।
কিন্তু সত্যিটা হলো: গণিত বোঝা যায়।
শুধু সঠিক উপায়ে একটু সময় দিতে হয়।
সাইকেল চালানো একদিন কঠিন মনে হতো। সাঁতার কাটাও। তারপর একদিন, হঠাৎ, সহজ হয়ে গেল। গণিতও পারে একইভাবে বদলে যেতে।
গণিত কঠিন না।
কঠিন মনে হয় কারণ হয়তো কেউ কোনোদিন তোমার ভাষায়, তোমার গতিতে বোঝায়নি।

চমক আপু ও তাঁর টিম সেটাই করেন।
ভুল হলে থামেন। কারণ খোঁজেন।
সেখান থেকেই শুরু করেন।
সবাইকে একইভাবে শেখানো নয়।
একজন শিক্ষার্থী কোথায় আছে, কীভাবে বুঝছে এবং কোথায় আরও সাহায্য দরকার, সেটা বুঝে তার জন্য শেখার উপযুক্ত পথ তৈরি করা।
এখানে সবাই নিজের মতো করে এগিয়ে যায়।
এখানে সবাই বুঝে যায়।
শুধু উত্তর পর্যন্ত: ছোট পথ, উত্তর পেলেই কাজ শেষ।
বোঝা পর্যন্ত: লম্বা পথ, ভুল থেকে শিখে নতুন সমস্যায় নিজে এগোনো।
ক্লাস ৫–৬-এর পরিচিত ধারণা: ভগ্নাংশের তুলনা। সন্তানকে নিজে দুইটা পিজ্জা ভাগ করে দেখতে দিন। আর দেখুন, একজন শিক্ষক তার ভাবনাটা কীভাবে পড়েন।
একটা পিজ্জায় ৩ ভাগ, আরেকটায় ৪ ভাগ করতে পিজ্জার ওপর ট্যাপ করো। দুটো পিজ্জাই একই মাপের।
শুরু করতে যেকোনো একটা পিজ্জায় ট্যাপ করো।
এখনো কিছু ছোঁয়নি। আগে একটা আন্দাজ করুক: ১/৩ আর ১/৪, কোনটার টুকরো বড় মনে হয়? আন্দাজটাই বলে দেয়, মাথায় কী চলছে।
এটা শুধু বোঝানোর জন্য একটা নমুনা। এখানে কোনো স্কোর বা মূল্যায়ন নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট।
NCTB গণিত তাঁর কাছে শুধু একটা বিষয় নয়, এটা তাঁর আগ্রহ।
দীর্ঘ ১১+ বছরের অভিজ্ঞতা থেকে তাঁর বিশ্বাস একটাই: প্রতিটি ছাত্র গণিত বুঝতে পারে।
শুধু সঠিক মানুষ আর সঠিক সময় দরকার।
ভুল করলে লজ্জা পাওয়ার কিছু নেই।
ভুলটা দেখলে আমি বুঝি, ঠিক কোথায় সাহায্য দরকার।

গণিত DNA Test-এ আপনার সন্তানের বর্তমান শেখার অবস্থার একটি প্রাথমিক ছবি তৈরি হবে।
DNA Test-এর পর শেখার ঘর তৈরি হবে। সেখানে তার শেখার অগ্রগতি দেখা যাবে এবং Adaptive Assessment-এর মাধ্যমে তার শেখার অবস্থান আরও স্পষ্টভাবে যাচাই করা যাবে।
সব শিক্ষার্থী একসঙ্গে একইভাবে শেখে না। Assessment-এর মাধ্যমে আপনার সন্তানের শেখার অবস্থান ও সক্ষমতা বুঝে তার জন্য উপযুক্ত batch নির্ধারণ করা হবে। তারপর সে তার নিজের batch-এ শেখা শুরু করবে।
বিনামূল্যে · ৫ মিনিট
মাত্র ১০টি প্রশ্ন।
উত্তরে পাবেন আপনার সন্তানের গণিতের দুর্বলতার সঠিক কারণ।
গণিত DNA টেস্ট শুরু করুন →"আপু, আজকের অঙ্কটা আমি একা করেছি।"
"আপু, আজকের অঙ্কটা আমি একা করেছি।"
"আমার মেয়েটা আগে গণিত দেখলে পালিয়ে যেত। এখন নিজে থেকে বসে।"
শীঘ্রই আসছে আরো গল্প...
শুধু দরজাটা একটু আলতো করে খুলতে হয়।
আজই বিনামূল্যে গণিত DNA টেস্ট দিন।
আপনার সন্তানের জন্য ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা তৈরি করুন।
অথবা সরাসরি WhatsApp করুন চমক আপুকে ↗