বাচ্চা উত্তর দিতে পারে, কিন্তু আসলেই কি বুঝে?
একটা বাচ্চা অংকের উত্তর ঠিক করে দিল। কিন্তু প্রশ্নটা একটু অন্যভাবে করলে, সে আর আগের মতো সহজে উত্তর দিতে পারল না।
মুখস্থ করা খারাপ কিছু না। নামতা, সূত্র, ধাপ, এসব মনে রাখা কাজে লাগে। কিন্তু শেখাটা শুধু মনে রাখাতেই শেষ হয়ে গেলে সমস্যা হয়।
যেমন, ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি ও উচ্চতার গুণফলের অর্ধেক, এটা মুখস্থ বললে উত্তর ঠিক আসবে। কিন্তু “কেন অর্ধেক” জিজ্ঞেস করলে বোঝা যায়, সে সূত্রটা বুঝে ব্যবহার করছে, নাকি শুধু মনে রেখেছে।

আমরা ChapterSort-এ ভুল উত্তর বা “বুঝিনি” বলাটাকে সমস্যা মনে করি না। এটা একটা তথ্য, ঠিক কোথায় বোঝাটা থেমে গেছে, সেটা খুঁজে দেখতে সাহায্য করে।
এই ভাবনাটাই এখন আমরা Math with ChapterSort প্রোগ্রামে বাস্তবে প্রয়োগ করছি। গণিত দিয়ে শুরু হলেও, ChapterSort-এর প্রশ্নটা আরও বড়:
মানুষ কীভাবে শেখে?